1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

হালুয়াঘাটে বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে খড়ের পালায় অগ্নিসংযোগ ও বসতবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে উপজেলার শাকুয়াই ইউনিয়নের বালিজুরি গ্রামে মিনহাজ উদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার তিনদিন পর সোমবার (৬ এপ্রিল) মিনহাজ উদ্দিন বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার রাতে বালিজুরি গ্রামের আব্দুল হামিদ বিষু, তার ছেলে জাহাঙ্গীর হোসেন ও আরশাফ আলী মাওলানার নেতৃত্বে ৫-৭ জনের একটি দল মিনহাজ উদ্দিনের বাড়িতে এসে বাড়িঘর ভাংচুর চালায় ধানের খড় ও সরিষার খড়ের পালায় আগুন দেয়। এসময় মিনহাজ ও তার বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসী ছুটে আসে। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায় এবং পরে আগুন নেভাতে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জের হিসেবে এ ঘটনা ঘটতে পারে। একই বাড়ির আজিজুল ইসলাম বলেন, তারা ১৫-২০ জন লাঠিসোঠা নিয়ে বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে চলে যায়।
এ বিষয়ে আব্দুল হামিদ বিষুর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বাংলার কাগজকে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com