1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

মোড়েলগঞ্জে বিয়ের শ্যালিকার সন্তান প্রসব, দুলাভাই গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের এক কিশোরী নিজের ভগ্নিপতি কর্তৃক অন্তঃসত্ত্বা হয়ে মৃত সন্তান প্রসব করেছে। এ ঘটনায় দুলাভাই রুবেল হাওলাদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা গেছে, রবিবার ভোরে নিজ বাড়িতে মৃত মেয়ে সন্তান প্রসব করেন কিশোরী। বেলা বাড়ার সাথে সাথে বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করেন এবং সকলকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে ওই কিশোরী জানায়, তার ভগ্নিপতির সাথে অবৈধ মেলামেশায় গর্ভে সন্তান আসে। এ খবর জানার পর স্থানীয়রা ভগ্নিপতি রুবেলকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে এসআই দিপংকর বলেন, কিশোরীর স্বীকারোক্তি অনুযায়ী তার দুলাভাই রুবেলকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে নবজাতকের মৃর্যুর সময় ও কারণ জানার জন্য পোস্টমর্টেম করতে মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com