1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বান্দরবানে খেলতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

বান্দরবান : বান্দরবানে খেলতে গিয়ে নদীর পানিতে ডুবে এমরান নামে (১০) এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে রোয়াংছড়ি উপজেলার বেত ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এমরান বেতছড়া প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র এবং একই এলাকার বাসিন্দা খায়ের আহম্মদ এর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নদীতে গোসল করতে গিয়ে নদীর পাড়ে খেলা করার সময় নদীতে ঝাঁপ দিলে এমরান নদীর তলদেশে মাটিতে আটকে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে।
নিহত এমরানের পরিবার জানায়, ছেলে বেলা ১১টার দিকে গোসল করার কথা বলে নদীতে যায়। এসময় নদী তীরে বালিতে খেলা করতে গিয়ে পানিতে ঝাঁপ দিলে সে মাটিতে গেঁেথ যায়। অনেক্ষণ পর খবর পেয়ে এলাকাবাসী ও আমরা নদীতে খোঁজাখুঁজি করে তার মৃতদেহ পাই।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকতা মেহেদী হাসান বলেন, নদীতে ডুবে এক শিশু মারা যাওয়ার খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com