1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

অস্ট্রেলিয়ায় তীব্র তাপপ্রবাহ, ছড়িয়ে পড়েছে দাবানল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের বেশ কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় সেখানের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মঙ্গলবার (৭ মার্চ) দেশটির ফায়ার সার্ভিস সতর্ক করে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

দুই বছর বন্যা-বৃষ্টির পর অস্ট্রেলিয়ায় ফের উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। ২০১৯ ও ২০২০ সালের ‘ব্লাক সামারের’ পর নিউ সাউথ ওয়েলসের পরিস্থিতি খারাপ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিডনি থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। গত দুই বছরের মধ্যে এই প্রথম এ বিষয়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

এরই মধ্যে কর্তৃপক্ষ অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে উদ্ধার কর্যক্রম শুরু করেছে। তাছাড়া দাবানলে বেশ কিছু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সেখানের কিছু অংশে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ২০২১ সালের জানুয়ারির পর প্রথম।

ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারও রাজ্যের ৩৩টি স্থানে দাবানল দেখা গেছে। যার মধ্যে ১০টি নিয়ন্ত্রণের বাইরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com