1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রমজানে কর্মঘণ্টা কমালো সৌদি আরব, ঈদের ছুটি ৮ দিন

  • আপডেট টাইম :: বুধবার, ৮ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান উপলক্ষে অফিসের কাজের নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব।

সোমবার (৬ মার্চ) সংবাদমাধ্যম আরাবিয়ান বিজনেস ডটকমের খবরে বলা হয়, মুসল্লিদের রোজা রাখার সুবিধার্থে রমজান মাসে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি, আধাসরকারি ও বেসরকারি সব অফিসের কর্মঘণ্টা কমিয়েছে সৌদি আরব সরকার। এছাড়া গত বছর সৌদির মানবসম্পদ মন্ত্রণালয় রমজানে সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমানোর যে নির্দেশনা দিয়েছিলো, এ বছরও তা বলবৎ থাকবে।

এ বছর পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য ৮ দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, রোজার মাসে ১ ঘণ্টা কমানো হয়েছে ব্যাংককর্মীদের কর্মঘণ্টা। মাসটিতে তাদের অফিস করতে হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে গত বছর রমজান মাসে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় সব সরকারি, আধাসরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্দিষ্ট করে দিয়েছিলো। চলতি বছরও সেই নির্দেশনা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

সৌদি আরবে এ বছর ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ১৭ এপ্রিলের কর্মদিবস শেষে এবং চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ঈদুল আজহার ছুটি শুরু হবে ২২ জুন কার্যদিবসের শেষে এবং চলবে ১ জুলাই পর্যন্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com