1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

কুয়াকাটায় উধাও হওয়া ২২ জেলের ভিজিএফ চাল কিনে দিলেন পৌর কাউন্সিলর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : উধাও হওয়া জেলেদের ভিজিএফ চাল কে, কোথায়, কখন, কিভাবে উধাও হয়েছে বা নিয়ে গেছে তা কেউ বলতে পারে না। কুয়াকাটা পৌরসভায় ২২ জেলের ভিজিএফ এর চাল উধাও হওয়ার অভিযোগ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কাছে খবরটি ভাইরাল হলে তড়িৎ গতিতে মেয়রের নির্দেশে ওই ২২ জেলের চাল নিজের টাকায় কিনে দিলেন পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তৈয়বুর রহমান খান।
গতকাল সোমবার কুয়াকাটা পৌরসভার ৫’শ ৩০জন জেলের জন্য ৮০ কেজি করে ভিজিএফএর চাল বিতরণ করা হয়। কলাপাড়া দারিদ্র বিমোচন অফিসার সৈয়দ খালিদ আহম্মেদ এ চাল বিতরণে তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুয়াকাটা পৌরসভা জানায়, চাল বিতরণের জন্য তালিকাভূক্ত জেলেদের কাছে সোমবারের আগেই পৌরসভার নির্দিষ্ট স্লিপ পৌঁছে দেওয়া হয়েছিলো। বিতরনের শেষ দিকে চাল শেষ হয়ে যায়। ২২ জেলের ১৭শ ৬০ কেজি চাল কম হয়েছে। ভূক্তভোগী জেলেরা পৌর মেয়র আ: বারেক মোল্লার কাছে স্লীপ সহকারে অভিযোগ তুলে ধরে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলেদের ভিজিএফ চাল লুটপাট হওয়ার ঘটনা মহুর্তের মধ্যে গনমাধ্যম কর্মীদের কাছে পৌছালে তাৎক্ষণিক পৌর মেয়র চালের দ্বায়িত্বে থাকা ২নং ওয়ার্ড কাউন্সিল তৈয়বুর রহমানকে কিনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। কাউন্সিলর তৈয়বুর রহমান মেয়রের নির্দেশে নিজের টাকায় কিনে দিলেন ওই ২২ জেলের চাল। মঙ্গলবার পৌর মেয়র নিজে উপস্থিত থেকে বিতরণ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
কাউন্সিলর তৈয়বুর রহমান জানান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন ফরাজী ও শাহ আলম হাওলাদার ষড়যন্ত্র করে সরিয়েছে। চাল না পাওয়া ২২ জেলের তিনি নিজের টাকায় কিনে দিয়েছে। তিনি বলেন, কলাপাড়া খাদ্য গুদাম থেকে চাল সংগ্রহ করার পর কাউন্সিলর আবুল ফরাজী ট্রাকে করে নিয়ে আসে। আবার তিনিই বিভিন্ন জনের কাছে চাল উধাও হওয়ার খবর ছড়িয়ে দেয়। কাউন্সিলর তৈয়বুর রহমানদাবী করেন উধাও হওয়া এসব চাল কিভাবে, কখন, কোথায় উধাও হয়েছে তা শীঘ্রই বেরিয়ে আসবে।
কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা বলেন, এ পর্যন্ত ২২ জনের চাল না পাওয়ার কথা জেলেরা তার কাছে জানিয়েছে। ঘাটতি হওয়া এ চাল স্টোরের দ্বায়িত্বে থাকা কাউন্সিলর তৈয়বুর রহমান নিজেই কিনে দিয়েছে। আগামিকাল দেয়া হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com