1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বিতর্কিত খসড়া আইনের প্রতিবাদে জর্জিয়ায় ব্যাপক বিক্ষোভ

  • আপডেট টাইম :: বুধবার, ৮ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পার্লামেন্ট একটি বিতর্কিত খসড়া আইনকে সমর্থন দেওয়ায় জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিলটির সমালোচকরা জানিয়েছেন, এই আইনটিতে সংবাদপত্রের স্বাধীনতা সীমাবদ্ধ করা হয়েছে এবং এতে সুশীল সমাজকে দমনের সুযোগ রাখা হয়েছে। বিলটিতে বলা হয়েছে, যেসব বেসরকারি সংস্থা (এনজিও) এবং স্বাধীন সংবাদমাধ্যম বিদেশ থেকে ২০ শতাংশের বেশি তহবিল গ্রহণ করে তাদেরকে বিদেশি এজেন্ট হিসাবে ঘোষণা করতে হবে।

বিরোধীরা এটিকে রাশিয়ার আইনের অনুরুপ হিসাবে বর্ণনা করেছে যা জর্জিয়ার প্রাণবন্ত নাগরিক সমাজ এবং স্বাধীন মিডিয়াকে কলঙ্কিত করবে এবং দমন করবে।

বুধবার পার্লামেন্ট ভবনের বাইরে জনতাকে ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করেছে।

একজন প্রতিবাদকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা সবাই জানি আইনটি রাশিয়ান… আমরা সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ হতে চাই না, আমরা ইউরোপীয় ইউনিয়নের অংশ হতে চাই, আমরা পশ্চিমপন্থী হতে চাই।’

সরকার বলছে, বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com