1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফের ৩ ফিলিস্তিনি নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বিশেষ বাহিনীর গুলিতে ফের ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে এ ঘটনা ঘটে। অন্য এক অভিযানে ছয়জন নিহত হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে শহরটিতে এই অভিযান চালয় দখলদার বাহিনী। খবর আল-জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে নিহত তিন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন, আহমেদ ফাশাফসেহ (২২), সুফিয়ান ফাখৌরি (২৬) এবং নায়েফ মালয়েশেহ (২৫)।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমের নিউজে বলা হয়েছে, ইসরায়েলের বিশেষ বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গোলাগুলি সংগঠিত হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে যারা গুলি চালিয়েছে তাদের গ্রেফতার করতেই এই অভিযান।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিশেষ বাহিনীর অভিযানে যারা নিহত হয়েছে, তারা জাবা ব্রিগেডসের সদস্য। এই গোষ্ঠীটির সঙ্গে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সম্পৃক্ততা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com