1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হলেন শি জিনপিং

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশ চীনের আবারও প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। শুক্রবার (১০ মার্চ) চীনা আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে শি জিনপিংকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ভোট দিয়েছেন।

চীনা ন্যাশনাল পিপলস কংগ্রেসের প্রায় ৩ হাজার সদস্য সর্বসম্মতভাবে শিকে প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত করেছেন। সংবিধানে ৫ বছর করে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার বিধানটি প্রত্যাহার করার প্রেক্ষাপটে এবারের এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

অত্যন্ত গোপনীয়ভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিলো না বলে জানা গেছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিযুক্ত এনপিসির ২৯৫২ জন সদস্য ঘণ্টাখানেকের মধ্যে শিকে ভোট দেন। কেউ তার বিরুদ্ধে ভোট দেননি। শি এছাড়াও দেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসেবেই তৃতীয় মেয়াদে সমর্থন লাভ করেন।

৬৯ বছর বয়স্ক শি ২০১২ সাল থেকে ক্ষমতায় রয়েছেন। মাও সেতুংয়ের পর তিনিই চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যেকোনো সম্ভাব্য চ্যালেঞ্জারকে সরিয়ে দিয়ে তার সমর্থদকের দিয়ে দলভারী করেন বলে বলা হয়ে থাকে। তিনি অক্টোবরে তৃতীয়বারের মতো পাঁচ বছর মেয়াদি সাধারণ সম্পাদক হিসেবে সমর্থন আদায় করেন।

এনপিসি নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে হ্যান ঝেং এবং নতুন পার্লামেন্ট চেয়ার হিসেবে ঝাও লেইজিকে নির্বাচিত করেছে। উভয়েই শির আনুকূল্যপ্রাপ্ত হিসেবে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন।

সূত্র : বিবিসি, ফ্রান্স২৪, আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com