1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মার্কিন সামরিক অ্যাকাডেমিতে বেড়েছে যৌন হয়রানি

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক অ্যাকাডেমিগুলোতে ২০২১-২০২২ বর্ষে যৌন হয়রানির ঘটনা বেড়েছে। গোপনে পরিচালিত এক জরিপে প্রতি পাঁচজনে একজন ছাত্রী যৌন হয়রানির কথা জানিয়েছে। খবর এপির।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনা, নৌ ও বিমানবাহিনীর অ্যাকাডেমিতে গত বছরের তুলনায় যৌন হয়রানি ১৮ শতাংশ বেড়েছে। এই ঘটনা সবচেয়ে বেশি হয়েছে দেশটির বিমানবাহিনীর অ্যাকাডেমিতে। সেখানে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে যৌন হয়রানির সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়।

জরিপে দাবি করা হয়, এই যৌন হয়রানির মধ্যে স্পর্শ থেকে ধর্ষণ পর্যন্ত অন্তর্ভুক্ত। তবে এতে অনুঘটক হিসেবে কাজ করেছে অ্যালকোহল।

জানা গেছে, বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে মার্কিন মিলিটারি সার্ভিস ও অ্যাকাডেমিগুলো যৌন হয়রানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এসব উদ্যোগের মধ্যেও এ ধরনের ঘটনা বেড়েই চলেছে।

মার্কিন কর্মকার্তাদের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ১৫৫ শিক্ষার্থী হয়রানির শিকার হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ১৩১। এরমধ্যে নেভাল অ্যাকাডেমিতে ৬১টি ঘটনা রিপোর্ট করা হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com