1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

মহিপুরে লকডাউনের সুযোগে সংখ্যালঘুর জমি জবর দখলের অপচেষ্টা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : সারাদেশে যখন করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন চলছে তখন এ সুযোগে মহিপুরে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
মহিপুর থানার পুরানমহিপুর গ্রামের নারাযণ সরকার অভিযোগ করে বলেন, তার পৈতৃক সূত্রে পাওয়া জমি থেকে ৬০ বছর আগে তার কিছু জমি পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে বেড়িবাঁধ নির্মাণ করে। পরে কিছু অবশিষ্ট জমি থাকলে সেই জমি তিনি পানি উন্নযন বোর্ড থেকে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন। এমতবস্থায় হঠাৎ করে একই গ্রামের রায়হান মীর (৩০), ফারুক মৃধা (৪০), কালাম চৌকিদার (৫০), জাহাঙ্গীর ও খলিল অবৈধভাবে জোরপূর্বক ৩০ রের্কডীওসহ ৩০ শতাংশ বন্দোবস্থ জমিতে প্রবেশ করে ঘর নির্মাণ করে।
ভুক্তভোগী নারায়ন সরকার আরো জানান, অভিযুক্তদের ঘর নির্মাণন বাধা দেওয়া হলেও তারা না শোনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে মহিপুর থানা পুলিশ অভিযুক্তদের ঘর নির্মাণ কজ বন্ধ করে দেয়।
এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে কালাম বলেন, আমাদের কোন রেজিস্ট্রি দলিল নেই। সরকারি জমিতে আমরা ঘর নির্মাণ করেছি। এখন আমাদের উচ্ছেদ করা হলে আমরা কোথায় যাব।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com