1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইমরানের বাড়ি থেকে ফিরে গেছে নিরাপত্তা বাহিনীর দল

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাসভবনের সামনে থেকে আইন প্রয়োগকারী সংস্থার কর্মীরা ফিরে গেছে। বুধবার এ ঘটনার পর ইমরানের বাড়ির সামনে অবস্থানরত সমর্থকরা উল্লাস করেছে।

ইমরানের বিরুদ্ধে নিম্ন আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের জন্য ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আবেদন করেছে। একইসঙ্গে বাতিলের শুনানি চলাকালে নিম্ন আদালতের রায় স্থগিতের আবেদনও করা হয়েছে।

তোশাখানা মামলায় গত সপ্তাহে ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রোববার ইমরানকে গ্রেপ্তার করতে তার লাহোরের বাসভবনে যায় পুলিশ। এর আগেই ইমরানের দল পিটিআইয়ের কর্মীরা সেখানে অবস্থান নেয়। পরে সেখান থেকে পুলিশ ফেরত আসে।

মঙ্গলবার পুনরায় পুনরায় ইমরানের বাড়িতে যায়। নিজের গ্রেপ্তার ঠেকাতে সমর্থকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানান ইমরান। এসময় ইমরানের সমর্থকরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এর জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

স্থানীয় সময় বুধবার ভোরে ইসলামাবাদ পুলিশ, পাঞ্জাব পুলিশ ও রেঞ্জার্সের দল ইমরানকে গ্রেপ্তারে তার বাড়িতে যায়। তবে সেখানে প্রায় এক ঘণ্টা ইমরানের সমর্থকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে নিরাপত্তা বাহিনী সেখান থেকে ফিরে যায়। এ ঘটনার পর উল্লাসে ফেটে পড়ে ইমরানের সমর্থকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com