1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইমরানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জারি করা অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) । ১৮ মার্চ পর্যন্ত এই পরোয়ানা স্থগিত রাখতে শুক্রবার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুক সাবেক প্রধানমন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত এবং রাজধানীর পুলিশকে নির্দেশ দিয়েছেন।

তোশাখানা মামলায় গত সপ্তাহে ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রোববার ইমরানকে গ্রেপ্তার করতে তার লাহোরের বাসভবনে যায় পুলিশ। এর আগেই পিটিআইয়ের কর্মীরা সেখানে অবস্থান নেয়। পরে সেখান থেকে পুলিশ ফেরত আসে। মঙ্গলবার ও বুধবার পুলিশ দুই দফায় ইমরানের বাড়িতে যায়। পিটিআইয়ের সমর্থকদের বাঁধার মুখে দুদিনই পুলিশকে ফিরে আসতে হয়। ইমরানের বিরুদ্ধে নিম্ন আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করা হলে আদালত শুক্রবার শুনানির দিন ধার্য্য করেছিলেন।

শুক্রবার শুনানির সময় ইমরানের আইনজীবী খাজা হারিস তার মক্কেলের একটি অঙ্গীকারনামা জমা দেন। এতে বলা হয়েছে, পিটিআই প্রধান ১৮ মার্চ আদালতে হাজির হবেন।

আদালত সতর্ক করে দিয়ে বলেছে, ইমরান দাখিল করা অঙ্গীকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com