1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়ার ৮ লাখ তরুণ নাম লিখিয়েছে

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে সেনাবাহিনীতে যোগ দিতে বা পুনরায় তালিকাভুক্ত হওয়ার জন্য স্বেচ্ছায় আট লাখ নাগরিক নাম লিখিয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম শনিবার এ তথ্য জানিয়েছে।

রডং সিনমুন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শুধুমাত্র শুক্রবারই সারা দেশে প্রায় আট লাখ ছাত্র ও কর্মী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সামরিক বাহিনীতে যোগদান বা পুনরায় তালিকাভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

পত্রিকাটি বলেছে, ‘সেনাবাহিনীতে যোগদানের জন্য ক্রমবর্ধমান উদ্যম তরুণ প্রজন্মের অদম্য ইচ্ছার একটি প্রদর্শনী, যা আমাদের মূল্যবান সমাজতান্ত্রিক দেশকে নির্মূল করার জন্য যুদ্ধ পাগলদের নির্দয়ভাবে নিশ্চিহ্ন করতে এবং জাতীয় পুনর্মিলনের মহান কারণ অর্জনের জন্য তাদের প্রবল দেশপ্রেমের স্পষ্ট প্রকাশ।’

উত্তর কোরিয়া এমন সময় এ দাবি করলো যখন চলমান মার্কিন-দক্ষিণ কোরিয়া সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হসং-১৭ এর পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com