1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

অভিযান শেষে ইমরান খানের বাসভবন ছাড়লো পুলিশ

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তল্লাশি অভিযান শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন ছেড়েছে পুলিশ। তবে তল্লাশি চলাকালীন ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় অভিযোগে বেশ কিছু কর্মীকে গ্রেফতার করা হয়। ইসলামাবাদে তোশাখানা মামলায় হাজিরা দিতে যাওয়ার পর পাঞ্জাব পুলিশ ইমরান খানের জামান পার্কের বাড়িতে অভিযান শুরু করে। খবর জিওটিভির।

প্রতিবেদনে বলা হয়, সকালে ইমরান খান বাড়ি থেকে বের হওয়ার পরই পুলিশের অভিযান শুরু হয়। মূলত বাড়ির সামনে সমর্থকদের ক্যাম্প সরিয়ে দিতেই পুলিশ এই পদক্ষেপ নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সবাইকে সেখান থেকে চলে যেতে বলা হয়।

শনিবার ইমরান খান বাড়ি ছেড়ে বেরোনোর পরপরই পিটিআই কর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। দলটির শেয়ার করা ভিডিওতে জামান পার্কের ভেতর পিটিআই কর্মীদের ওপর পুলিশকে বেধড়ক লাঠিচার্জ করতে দেখা গেছে।

ইমরান খান টুইটারে বলেছেন, আমি জানি, লন্ডন পরিকল্পনার অংশ হিসেবে তারা আমাকে গ্রেফতার করবে। তবু আমি আদালতে হাজির হতে যাচ্ছি।

তিনি আরও বলেছেন, পাঞ্জাব পুলিশ জামান পার্কে আমার বাড়িতে হামলা চালিয়েছে, যেখানে বুশরা বেগম (ইমরানের স্ত্রী) একা রয়েছেন। কোন আইনে তারা এসব করছে? এটি লন্ডন পরিকল্পনার অংশ যেখানে পলাতক নওয়াজ শরিফকে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com