1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছে নিম্ন আদালত। শনিবার অতিরিক্ত জেলা ও সেশনস জজ (এডিএসজে) জাফর ইকবাল এ পরোয়ানা বাতিলের আদেশ দেন বলে জানিয়েছে ডন অনলাইন।

শনিবার তোশখানা মামলায় হাজিরা দিতে আদালতে যান ইমরান খান। এসময় ইমরান সমর্থকদের আদালতে প্রবেশে বাধা দেয়া পুলিশ। এক পর্যায়ে পুলিশ ও পিটিআই কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। এতে দীর্ঘ সময় আদালতের বাইরে থাকতে হয় ইমরান খানকে। শেষ পর্যন্ত আদালত প্রাঙ্গন থেকে হাজিরাপত্রে ইমরানের স্বাক্ষর নেওয়া হয়। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আদালত ইমরানকে ফিরে যাওয়ার অনুমতি দেয়। ৩০ মার্চ পর্যন্ত আদালত শুনানি স্থগিত করেছে।

ডন অনলাইন জানিয়েছে, ইমরান সমর্থকদের ছোড়া পাথর এবং তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের কারণে আদালতের অভ্যন্তরে থাকা লোকজনকে সমস্যায় পড়তে হয়।

প্রসঙ্গত, তোশাখানা মামলায় গত সপ্তাহে ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার শুনানিতে টানা অবিরাম অনুপস্থিতির কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com