1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

গ্রেফতারি পরোয়ানা তোয়াক্কা না করে ক্রিমিয়ায় পুতিন

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের কাছ থেকে অধিগ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে ক্রিমিয়া পরিদর্শনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৮ মার্চ) পূর্বঘোষণা না দিয়েই তিনি ক্রিমিয়া চলে যান। এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সেভাস্তোপলের রাশিয়া সমর্থিত গভর্নর মিখাইল রাজভোজায়েভ রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। একটি নতুন শিশুকেন্দ্র ও আর্ট স্কুলও ঘুরে দেখান পুতিনকে। রাশিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট পুতিনের এ সফরকে ‘আকস্মিক সফর’ বলে উল্লেখ করেছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তার সফরের কোনো অনুষ্ঠান সম্প্রচার করেনি তাৎক্ষণিকভাবে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন আইসিসির পদক্ষেপের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তার মুখপাত্র এটিকে ‘অকার্যকর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া আইসিসির তোলা প্রশ্ন ‘আপত্তিজনক ও অগ্রহণযোগ্য’ বলে মনে করে।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখলে নেয়। ইউক্রেন আগ্রাসনের আট বছর আগে থেকেই সেই অঞ্চল নিয়ন্ত্রণ করছে পুতিন সরকার।

ইউক্রেন বলছে, তারা ক্রিমিয়াসহ অন্যান্য অঞ্চল থেকে রাশিয়াকে বিতাড়িত করতে লড়াই চালিয়ে যাবে।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com