1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

‘শিরোপার দৌড় শেষ রিয়াল মাদ্রিদের’

  • আপডেট টাইম :: সোমবার, ২০ মার্চ, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকো জিতে সুযোগ ছিল লা লিগার শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকার। কিন্তু রিয়াল মাদ্রিদ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

রোববার দিবাগত রাতে বার্সেলোনার কাছে তারা আবারও হেরে গেছে ২-১ ব্যবধানে। এই হারে বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে হয়েছে ১২! লিগে ম্যাচ বাকি আর ১২টি।

এই ১২ ম্যাচে বার্সেলোনার যদি অবিশ্বাস্য খারাপ না খেলে তাহলে রিয়ালের জন্য কোনোভাবেই আর সুযোগ নেই লা লিগার শিরোপা ধরে রাখার। বিষয়টি স্বীকার করেছেন রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়াও।

ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমাদের অবশ্যই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। আমরা আসলে শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলাম। কিন্তু এখন বার্সেলোনার সঙ্গে আমাদের পার্থক্য বেড়ে হয়ে গেছে চার ম্যাচ (১২ পয়েন্ট)। তারা ৪ ম্যাচে হারলেই কেবল আমাদের পক্ষে লড়াইয়ে ফেরা সম্ভব। তার পাশাপাশি আমাদের সবগুলো ম্যাচ জিততে হবে। হয়তো কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু সত্যি কথা বলতে খুবই কঠিন কাজ।’

শনিবার ম্যাচের ৯ মিনিটে রোনাল্ড আরাউজোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল। ৪৫ মিনিটে সার্জি রবার্তোর গোলে ফেরে সমতা। আর ৯০+২ মিনিটের মাথায় ফ্রাঙ্ক কেসি গোল করে বার্সেলোনার জয় নিশ্চিত করেন।

২৬ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৬৮ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৫৬ পয়েন্ট।

রিয়াল মাদ্রিদ অবশ্য এখন লা লিগার চিন্তা বাদ দিয়ে কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ নিয়ে ভাববে। কোপা ডেল রের সেমিফাইনালের ফিরতি লেগে ৫ এপ্রিল বার্সেলোনার মুখোমুখি হবে তারা। প্রথম লেগে রিয়াল ঘরের মাঠে হেরেছিল ১-০ ব্যবধানে।

এরপর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আগামী মাসে চেলসির মুখোমুখি হবে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com