1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হাতকড়া পরতে চান ট্রাম্প

  • আপডেট টাইম :: বুধবার, ২২ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, তাকে আদালতে হাজিরের সময় যেন হাতকড়া পরানো হয়। ট্রাম্পের উপদেষ্টাদের বরাত দিয়ে বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, সাবেক এই প্রেসিডেন্টের যুক্তি হচ্ছে, যেহেতু তাকে আদালতে যেতে হবে এবং যেভাবেই হোক আঙ্গুলের ছাপ এবং ছবি তোলার জন্য কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে, সেহেতু হাতকড়া পরেই তিনি যেতে চান। পুরো বিষয়টি ট্রাম্প ‘প্রদর্শনী’ তে পরিণত করতে পারেন।

ট্রাম্প জেদ ধরেছেন, তাকে যেন পিছন থেকে হাতকড়া পরানো হয়। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় বিষয়টিকে অন্যায্য বিচার হিসেবে সমর্থকদের কাছে হাজির করতে এবং তাদের সহানুভূতি আদায়ের জন্য এই কাজ করতে চান ট্রাম্প।

প্রসঙ্গত, ২০০৬ সালে একটি হোটেল কক্ষে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ড্যানিয়েল এ বিষয়ে মুখ খুললে ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়ে রফা করেছিলেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিস গ্র্যান্ড জুরির কাছে এ সংক্রান্ত প্রমাণ উপস্থাপন করতে শুরু করে। এই মামলায় ট্রাম্পকে অভিযুক্ত করা হলে তিনি হবেন প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি বিচারের মুখোমুখি হবেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন, তাকে যেকোনো সময় এই মামলায় গ্রেপ্তার করা হতে পারে। এ ধরনের কোনো কিছু ঘটলে সমর্থকদের তিনি প্রতিবাদ-বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com