1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

মোরেলগঞ্জে ৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু: এলাকায় আতঙ্ক

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে।মোরেলগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকার গীতা ভৌমিক (৭২) ও তার স্ত্রী সীপ্রা রানী ভৌমিক আজ বুধবার সকাল ৭টা ও ৯টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ খবর ছড়িয়ে পড়ামাত্র এলাকায় করোনা আতঙ্ক দেখা দেয়।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফসান হোসেন ও ডা. ওমামা হকের নেতৃত্ব একটি মেডিকেল টিম ওই বাড়ির অন্যান্য সদস্যদের সাথে কথা বলেছেন। মেডিকেল টিম এখানে কোন করোনা উপসর্গ পাননি।
এ বিষয়ে ডা. মুফতি কামাল হোসেন বলেন, অল্প সময়ের ব্যবধানে দু’জনের মৃত্যুতে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। তবে করোনার কোন আলামত পাওয়া যায়নি। পরিবারের অপর সদস্যরা সকলে সুস্থ আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, করোনার কোন উপসর্গ ওই পরিবারে পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

– শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com