1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রাহুলের লোকসভার সদস্য পদ খারিজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মন্তব্যের দায়ে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত কংগ্রেসের নেতা রাহুল গান্ধী লোকসভার সদস্য পদ হারিয়েছেন।

শুক্রবার লোকসভা সচিবালয়  রাহুলের নির্বাচনী আসন শূন্য ঘোষণা করেছে। ওই আসনে এখন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের ঘোষণা দিতে পারবে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন।

কেরালার ওয়েনাদ থেকে নির্বাচিত রাহুল গান্ধী ২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক জনসভায় পলাতক ব্যবসায়ী নীরব মোদি ও ললিত মোদির সঙ্গে প্রধানমন্ত্রী মোদির পদবির মিল নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, ‘সব চোরের পদবি মোদি হয় কী করে?’ এই মন্তব্যের জেরে বিজেপির বিধায়ক এবং গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদি কংগ্রেস নেতা রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয় গুজরাটের একটি আদালত।

এদিকে রাহুলের লোকসভার পদ শূন্য ঘোষণাকে সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। তাদের ভাষ্য, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে শীর্ষ ধনী বনে যাওয়া শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কের ব্যাপারে রাহুল যৌথ পার্লামেন্টারি তদন্তের আহ্বান জানিয়েছিলেন। তাকে নিশ্চুপ রাখতেই বিজেপে এই পথে হেঁটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com