1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরের কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেপ্তারে পুলিশের অভিযানের সময় সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রিও ডি জেনিরোর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক-শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারায় মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছেন এমন খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ হত্যার সাথে আরাউজোর জড়িত থাকার অভিযোগ ছিলো।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেপ্তারে বৃহস্পতিবার চালানো এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com