1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজার প্রবাসী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৭ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির বসবাস, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খালিজ টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ থেকে ২২ মার্চের মধ্যে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সৌদি আরবের আবাসিক ব্যবস্থা লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার ২৫৯ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ৮৯৯ জন এবং শ্রমবিধি লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৪৯১ জন গ্রেপ্তার হন।

মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারী অপরাধীদের সহায়তা করার সময় ১৮ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। সবমিলিয়ে সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় সাড়ে ৩ কোটির জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছে। দেশটির গণমাধ্যম নিয়মিতভাবে দেশের আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান দমন ব্যবস্থায় কয়েক হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তারের খবর দিয়েছে। গত সপ্তাহেও ১৬ হাজারেরও বেশি এই ধরনের অবৈধ প্রবাসীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com