1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৫ উইকেট নিয়ে সাকিবের বিশ্ব রেকর্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড সাকিব আল হাসানের দখলে। বুধবার আয়ারল‌্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পথে সাকিব টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের আসনে বসেছেন। পেছনে ফেলেছেন টিম সাউদিকে।

নামের পাশে ১৩১ উইকেট নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন বাংলাদেশের অধিনায়ক। ক‌্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের স্বাদ পাওয়া সাকিবের উইকেট এখন ১৩৬টি। ১২২ ইনিংসে ২০.৬২ গড় ও ৬.৭৯ ইনোকমিতে এ সাফল‌্য পেয়েছেন সাকিব। নিউ জিল‌্যান্ডের টিম সাউদির ১০৫ ইনিংসে উইকেট ১৩৪টি। তাদের পর আছেন রশিদ খান (১২৯), ইশ শোধী (১১৪), লাসিথ মালিঙ্গা (১০৭)।

ক‌্যারিয়ারের সেরা বোলিংয়ের রেকর্ডের খুব কাছে ছিলেন সাকিব। কিন্তু স্পেলের শেষ বলে ৪ হজম করে নিজের রেকর্ড নিজে ভাঙতে পারেননি। আজ ২২ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে প্রথম ৫ উইকেট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ‌্যে সাকিবই কেবল দুইবার টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়েছেন। এছাড়া মোস্তাফিজুর রহমান, ইলিয়াস সানী ও মোসাদ্দেক একবার করে ফাইফারের স্বাদ পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com