1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সাকিব-লিটনকে নিয়েই আইরিশদের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ১ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান এবং লিটন দাসকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হবে কি হবে না তা নিয়ে তুমুল আলোচনা ছিল ক্রিকেট পাড়ায়। যদিও বরাবরই বিসিবি তাদের অবস্থানে অনড় থেকেছে এবং বলেছে, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পরই ছাড়পত্র দেওয়া হবে এই দুই ক্রিকেটারকে।

শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতেই হচ্ছে সাকিব এবং লিটনকে। তাদের দু’জনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

BD cricket team

যথারীতি সাকিব আল হাসান অধিনায়ক এবং লিটন দাস হলেন সহ-অধিনায়ক। টেস্ট স্পেশালিস্ট হিসেবে দলে ফিরে আসলেন তামিম ইকবাল, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী এবং শরিফুল ইসলাম। বাকিরা আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও খেলে এসেছে।

৪ এপ্রিল মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড একমাত্র টেস্ট।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com