1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

একই ব্যবধানে জিতলো ম্যানসিটি ও আর্সেনাল

  • আপডেট টাইম :: রবিবার, ২ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : শিরোপার দৌড়ে ভালোভাবেই লড়াই করছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। আন্তর্জাতিক বিরতির পর শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামে দল দুটি। যথারীতি উভয় দলই জয় পেয়েছে এবং একই ব্যবধানে।

ম্যানসিটি হাইভোল্টেজ ম্যাচে আরলিং হালান্ডকে ছাড়াই লিভারপুলকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। অন্যদিকে আর্সেনাল ৪-১ ব্যবধানে হারিয়েছে লিডস ইউনাইটেডকে।

এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৭২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে আর্সেনাল। আর এক ম্যাচ কম খেলা ম্যানসিটি ৬৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

শনিবার ঘরের মাঠে লিভারপুরের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল পেপ গার্দিওলার শিষ্যরা। ১৭ মিনিটের মাথায় মোহাম্মদ সালাহ গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু এরপরের গল্পটুকু নিজেদের করে লিখে নেয় ম্যানসিটি। ২৭ মিনিটে জুলিয়ান আলভারেজ গোল করে সমতা ফেরান। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।

বিরতির পর ৪৬ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে এগিয়ে নেন স্কাই ব্লুজদের। ৫৩ মিনিটে ইলকে গুনদোগান গোল পেলে ম্যানসিটি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। আর ৭৪ মিনিটে জ্যাক গ্রেয়ালিশের গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এদিকে পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা লিডসের বিপক্ষে প্রথমার্ধে মাত্র একটি গোল পায় আর্সেনাল। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। বিরতির পর ৪৭ মিনিটে বেন হোয়াইটের গোলে ব্যবধান হয় ২-০। ৫৫ মিনিটে জেসুস তার জোড়া গোল পূর্ণ করলে গার্নার্সরা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৭৬ মিনিটে লিডসের রাসমুস ক্রিস্টেনসেন গোল করে ব্যবধান কমান (৩-১)। কিন্তু ৮৪ মিনিটে গ্রানিত শাকার গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মাইকেল আর্তেতার শিষ্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com