1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ১৬ বাড়ি লকডাউন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

শেরপুর : শেরপুরের সাতপাকিয়ার মধ্যপাড়া এলাকার নিজ বাড়িতে তিনদিন ধরে জ¦র, ঠান্ডা ও কাশিতে ভোগার পর সাইদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের শামসুল হকের ছেলে।
জেলা সিভিল সার্জন ডাঃ একেএম আনোয়ারুর রউফ জানান, গত তিনদিন যাবত জ¦র, ঠান্ডা ও কাশিতে ভোগছিলেন সাইদুল। বৃহস্পতিবার সকাল থেকেই তার জ¦র বেড়ে যায় এবং মৃত্যু হয়। পরে ওই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে আগামীকাল সকালে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com