1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বুড়ো হাড়ে উড়ছেন রোনালদো

  • আপডেট টাইম :: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বয়স ৩৮ পেরিয়েছে। কিন্তু এখনো কি তার গোলের ক্ষুধা। ইউরো বাছাইপর্বে পর্তুগালের হয়ে দুই ম্যাচে করলেন চার গোল। সেখান থেকে ফিরে মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে মাঠে নামলেন। আবারও করলেন জোড়া গোল। তার এবং অ্যান্ডারসন তালিসকার জোড়া গোলে ভর করে আল নাসর ৫-০ গোলে হারিয়েছে আল আদালাহকে।

এই জয়ে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই টিকে থাকলো আল নাসর। ২২ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ আছে শীর্ষে।

মঙ্গলবার রাতে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। পেনাল্টি থেকে রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে। তার নেওয়া শটের দিকে আদালাহর গোলরক্ষক ঝাপিয়ে পড়েও রুখতে পারেননি।

বিরতির পর ৫৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা বামদিকে ডি বক্সের বাইরে থেকে দূরের পোস্টে শট নিয়ে জালে জড়ান। তাতে ব্যবধান হয় ২-০। ৬৬ মিনিটে রোনালদো তার জোড়া গোল পূর্ণ করেন। এ সময় বামদিকে ডি বক্সের বাইরে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দ্রুত ঢুকে পড়েন বক্সে। এরপর দূরের পোস্টে শট নেন। বল গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।

এটা ছিল প্রো লিগে নবম ম্যাচে রোনালদোর ১১তম গোল। ১১ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে।

৭৮ মিনিটে তালিসকাও তার জোড়া গোল পূর্ণ করেন। এ সময় সতীর্থে কাছ থেকে ডি বক্সের সামনে বল পেয়ে ঢুকে পড়েন বক্সের মধ্যে। তার সামনে ছিলেন কেবল আল আদালাহর গোলরক্ষক। তার মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের যোগ করা সময়ে (৯০+৮) আরও একটি গোল হয় আল নাসরের। এ সময় পাল্টা আক্রমণে ডি বক্সের সামনে বল পেয়ে যান তালিসকা। বক্সে ঢুকে তার নেওয়া শট হাত উঁচু করে ফিরিয়ে দেন আদালাহর গোলরক্ষক। সেটা পেয়ে যান নাসরের আইমান আহমেদ। তিনি ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান। তাতে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com