1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পাকিস্তানের পূর্ণ শক্তির ওয়ানডে ও টি-টোয়েন্ট দল ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষের সিরিজে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান ও হারিস রউফরা খেলেননি। কিন্তু ১৪ তারিখ থেকে নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন তারা। শুধু তাই নয়, চার মাস পর জাতীয় দলে ফিরেছেন শাহীন আফ্রিদিও। সবশেষ তিনি ২০২২ সালের নভেম্বরে খেলেছিলেন পাকিস্তানের হয়ে।

শাহীন গেল মাসে সমাপ্ত পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন। পিএসএল-এ ব্যাট হাতে ১৬৮.৩৫ স্ট্রাইক রেটে ১৩৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১৯ উইকেট। এই সিরিজেও তার ধারাবাহিকতা ধরে রাখবেন বলেই বিশ্বাস তার ভক্ত-সমর্থকদের।

আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান প্রথমবার ২-১ ব্যবধানে সিরিজ হারলেও ওই সিরিজে নিজেদের মেলে ধরেছিলেন ইহসানউল্লাহ, সাইম আইয়ুব ও জামান খান। তাইতো তারা জায়গা পেয়েছেন নিউ জিল্যান্ডের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজে। অন্যদিকে ইহসানউল্লাহ প্রথমবার ডাক পেয়েছেন ওয়ানডে দলেও। এবার তার হয়ে যেতে পারে অভিষেকও।

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলকে যথারীতি নেতৃত্ব দিবেন বাবর আজম। তার সহকারী হিসেবে আছেন শাদাব খান। যিনি আফগানিস্তানের বিপক্ষের সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন।

দল ঘোষণার পাশাপাশি নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের সূচিতে কিছুটা পরিবর্তনও এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল ২৬ এপ্রিল থেকে। সেটা এখন শুরু হবে ২৭ এপ্রিল থেকে। আগে রাওয়ালপিন্ডিতে একটি ওয়ানডে হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী দুটি ওয়ানডে হবে সেখানে। বাকি তিনটি হবে করাচিতে।

১৪, ১৫, ১৭ এপ্রিল লাহোরে হবে তিনটি টি-টোয়েন্টি। এরপর ২০ ও ২৪ এপ্রিল রাওয়ালপিন্ডিতে হবে সিরিজের বাকি দুটি।

রাওয়ালপিন্ডিতে ২৭ ও ২৯ এপ্রিল হবে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ। এরপর ৩, ৪ ও ৭ মে করাচিতে হবে সিরিজের বাকি তিন ওয়ানডে।

পাকিস্তানের ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহীন আফ্রিদি, শান মাসুদ ও জামান খান।

১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হারিস সোহেল, ইহসানউল্লাহ, ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সালমান আলী আগা, শাহীন আফ্রিদি, শান মাসুদ ও উসামা মীর।

রিজার্ভ:
আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ ও তৈয়ব তাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com