1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেসির মাইলফলক ছোঁয়ার ম্যাচে জিতলো পিএসজি

  • আপডেট টাইম :: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ হারের পরে জিতলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে নিসকে। এই জয়ে একটি গোল করেছেন লিওনেল মেসি। তার সহায়তায় অপর গোলটি করেছেন সার্জিও রামোস।

এই গোলে অ্যাসিস্ট করার মধ্য দিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেন মেসি। ক্লাব ফুটবলে তার মোট অ্যাসিস্টের সংখ্যা এদিন এক হাজারে (১০০০) পৌঁছায়।

ম্যাচের ২৬ মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। তার গোলে এগি থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর ৭৬ মিনিটে কর্নার পায় পিএসজি। কর্নার থেকে লিওনেল মেসির বাড়ানো বলে হেড দিয়ে জালে জড়ান রামোস। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড অ্যান্ড ব্লুজরা।

এই ম্যাচের আগে টানা ১৪ ম্যাচে অপরাজিত ছিল নিস। তাদের মাঠেই তাদের হারিয়ে বাহবা পেলেন মেসি। যদিও এক সপ্তাহ আগেই ঘরের মাঠে দুয়ো শুনতে হয়েছিল তাকে।

এই জয়ে ৩০ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে হয়েছে ৬।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com