1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেসিকে দলে নিতে ‘তিন’ খেলোয়াড়কে বিক্রি করবে বার্সা

  • আপডেট টাইম :: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তি নবায়ন করছেন না লিওনেল মেসি। এদিকে বার্সেলোনাও তাকে ফেরাতে আগ্রহী। মেসির আবার বার্সায় ফেরার গুঞ্জন বেশ চাউড় হচ্ছে। এমন সময় রাফিনহা, ফেরান তোরেস ও আনসু ফাতিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত বিষয়টিকে আরও উসকে দিয়েছে।

জানা গেছে, এই তিন ফুটবলারকে বিক্রি করে এবং জোয়াও কানসালোকে ধারে দিয়ে লিওনেল মেসিকে ফেরাবে বার্সা। পাশাপাশি তারা নতুন কিছু খেলোয়াড় কিনবে। আগামী দল-বদল মৌসুমে বার্সার অগ্রাধিকার হচ্ছেন মেসি। শিগগিরই তারা আনুষ্ঠানিক প্রস্তাব দিবে মেসির বিষয়ে।

তাই আগামী দল-বদল মৌসুমে তিন ফুটবলারকে বিক্রির ক্ষেত্রে ভালো প্রস্তাবের অপেক্ষায় আছে কাতালান ক্লাবটি।

জানা গেছে, ফাতিকে দলে নিতে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখাচ্ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ম্যানচেস্টার ইউনাইটেড।

রাফিনহাকে দলে নিতে আগ্রহী চেলসি। অবশ্য গেল মৌসুমেই তারা ব্রাজিলিয়ান এই তারকাকে দলে নিতে চেয়েছিল লিডস ইউনাইটেড থেকে। কিন্তু রাফিনহা লিডস ছেড়ে যোগ দেন বার্সায়। এখন বার্সা তাকে বিক্রি করে দেওয়ার অপেক্ষায়। সেক্ষেত্রে চেলসির হয়তো সুযোগ হচ্ছে তাকে দলে নেওয়ার।

এদিকে ফেরান তোরেসকে দলে নিতে আগ্রহী অ্যাটলেটিকো মাদ্রিদ। আগ্রহ দেখিয়েছে ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব ইন্টার মিলানও।

আর জোয়াও কানসালোকে ধারে বিক্রি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সা।

তথ্যসূত্র: গোল ডটকম ও বার্সা ইউনিভার্সাল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com