1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মহারাষ্ট্রে ঝড়ে গাছ উপড়ে পড়ে নিহত ৭

  • আপডেট টাইম :: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে এক মন্দিরের কাছে ঝড়ে বিশাল গাছ উপড়ে গিয়ে একটি টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৯ এপ্রিল) মহারাষ্ট্রের আকোলা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ওই মন্দিরে ধর্মীয় আচার চলছিল। ওই সময় ব্যাপক বৃষ্টি ও শক্তিশালী ঝড় আসে। ঝড়-বৃষ্টির কারণে পুণ্যার্থীরা মন্দিরের সামনের ওই টিনশেড ঘরে আশ্রয় নিয়েছিলেন। পরে মন্দিরের সামনের বহু পুরোনো একটি নিমগাছ ঝড়ে উপড়ে এসে ওই ঘরের ওপর পড়ে। এতে ঘরটিতে আশ্রয় নেওয়া ৩৫-৪০ জনের মধ্যে ৭ জন মারা যান। আহত হন ৫ জন। তাদের আকোলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, কর্তৃপক্ষ এই দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরি সেবা কার্যক্রম সচল করে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ঘরটির ওপর থেকে গাছটি সরানো হয়।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com