1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলি, নিহত ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল শহরের এক ব্যাংকে গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। হামলায় আরও ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন।

লুইভিল মেট্রো পুলিশ বিভাগের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ডাউনটাউন লুইসভিলের ওল্ড ন্যাশনাল ব্যাংকে এ ঘটনা ঘটে। অস্ত্রধারী সম্পর্কে জানার কয়েক মিনিটের মধ্যে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

ডেপুটি পুলিশ প্রধান পল হামফ্রে বলছেন, সেখানে তারা বন্দুকযুদ্ধের মুখে পড়েন। তবে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যুর কারণ কী এবং হামলাকারীকে নিহত ৫ জনের একজন হিসাবে গণনা করা হচ্ছে কি না তা স্পষ্ট নয়।

বিবিসি বলছে, হামলার স্থানটি লুইভিল বেসবল স্টেডিয়ামের কাছাকাছি এবং কেন্টাকি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও মুহাম্মদ আলী সেন্টার থেকে বেশ কয়েকটি ব্লক দূরে। ওই এলাকার এক ভিডিওতে দেখা যাচ্ছে, সশস্ত্র পুলিশ ওই এলাকার একটি বাণিজ্যিক ভবন ঘেরাও করে রেখেছে। ঘটনাস্থল থেকে পাওয়া সংবাদ ফুটেজে এক জায়গায় ভাঙা কাঁচ এবং পরিত্যক্ত মেডিক্যাল সামগ্রী পড়ে রয়েছে এবং সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক টুইটার বার্তায় জানিয়েছে, তাদের এজেন্টরাও ঘটনাস্থলে গিয়েছে এবং স্থানীয় পুলিশকে সহায়তা করছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, অনুগ্রহ করে ক্ষতিগ্রস্ত পরিবার এবং লুইভিল শহরের জন্য প্রার্থনা করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com