1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

আরও একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুধু এই সাংবাদিক নয়, তার পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত। ওই সাংবাদিক এবং তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই চ্যানেলের একাধিক সাংবাদিক জাগো নিউজকে এ তথ্য জানান। বিকেল পৌনে ৫টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়।

এর আগে অন্য আরেকটি টেলিভিশন চ্যানেলের এক সংবাদকর্মী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ওই চ্যানেলের ক্যামেরা পার্সনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর প্রতিষ্ঠানের ৪৭ সহকর্মীকে ‘হোম কোয়ারেন্টাইন’-এ পাঠানো হয়েছে।

চ্যানেলটির সম্পাদক এক ভিডিওবার্তায় বলেছিলেন, ‘প্রত্যেককে জানানো যাচ্ছে যে, আমাদের টেলিভিশনে কর্মরত আমাদের এক সহকর্মীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন এবং দ্রুত সেরে উঠছেন।’

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও ১ জনের। এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com