1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পাঞ্জাব প্রদেশের সেনা ঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাঞ্জাব প্রদেশের বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (১২ এপ্রিল) সকালে এ গোলাগুলিতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে কুইক রেসপন্স টিমের সদস্যদের পাঠানো হয়েছে। বর্তমানে এ দলটি অনুসন্ধান অভিযান চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির খবর পাওয়া যায়। ঘাঁটির কুইক রেপপন্স টিমকে সক্রিয় করা হয়েছে। এই এলাকা ঘিরে ফেলা ও বন্ধ করে দেওয়া হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে। চার জন নিহত হওয়ার খবর জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাথিন্দার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জিএস খুরানা এনডিটিভিকে জানিয়েছেন, পুলিশ সদস্যরা ঘাঁটির বাইরে অপেক্ষা করছেন। তবে সেনাবাহিনী এখনো তাদের সেখানে প্রবেশের অনুমতি দেয়নি। মনে হচ্ছে না, এটি কোনও জঙ্গি বা সন্ত্রাসী হামলা। অভ্যন্তরীণ কোনো সমস্যাও হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com