1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের মহাসচিবের ওপর গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের ওপর গোয়েন্দাগিরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বাস জাতিসংঘের মহাসচিব রাশিয়ার স্বার্থ পূরণ করতে খুব ইচ্ছুক। অনলাইনে ফাঁস হওয়া নথিতে এ বিষয়টি উঠে এসেছে।

নথিগুলো পর্যবেক্ষণ করে বোঝা গেছে, ওয়াশিংটন গুতেরেসকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বেশ কয়েকটি নথিতে গুতেরেস এবং তার ডেপুটির ব্যক্তিগত যোগাযোগের বর্ণনা রয়েছে।

নথিতে ইউক্রেনের যুদ্ধ এবং বেশ কয়েকজন আফ্রিকান নেতার বিষয়ে গুতেরেসের অকপট পর্যবেক্ষণ রয়েছে। একটি ফাঁস হওয়া নথিতে কৃষ্ণ সাগরে শস্য চুক্তির উপর আলোকপাত করা হয়েছে। বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের আশঙ্কার পরে জুলাই মাসে জাতিসংঘ এবং তুরস্কের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল। নথিতে দেখা গেছে, গুতেরেস চুক্তিটি রক্ষা করতে এতটাই আগ্রহী ছিলেন যে, তিনি রাশিয়ার স্বার্থকে পূরণ করতে ইচ্ছুক ছিলেন।

নথিতে বলা হয়েছে, ‘গুতেরেস রাশিয়ার রপ্তানি করার ক্ষমতা উন্নয়নের জন্য তার প্রচেষ্টার উপর জোর দিয়েছিলেন। এমনকি এর সঙ্গে যদি নিষেধজ্ঞার কবেল থাকা রাশিয়ার ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা থাকলেও। ফেব্রুয়ারিতে গুতেরেসের কর্মকাণ্ড ইউক্রেনের জন্য মস্কোকে দায়বদ্ধ রাখার বৃহত্তর প্রচেষ্টাকে দুর্বল করে দিয়েছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com