1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আত্মঘাতি গোলে ভীষণ অস্বস্তিতে ম্যানইউ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলা। ১৪ মিনিটে প্রথম, ২১ মিনিটে দ্বিতীয় গোল করে দারুণ সূচনা করে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যানইউ-ই কিনা ম্যাচ শেষ করলো ২-২ গোলের সমতা নিয়ে! সেভিয়া একটি গোলও করতে পারেনি। পরবর্তী দুটি গোলও ম্যানইউর খেলোয়াড়রা করে এবং সেই আত্মঘাতি গোলে ভীষণ অস্বস্তিতে আছে রেড ডেভিলসরা। গোল দুটি হয়েছে ৮৪ ও ৯০+২ মিনিটের মাথায়! মানা যায়?

তার ওপর প্রথমার্ধের বিরতির সময় লিসান্দ্রো মার্টিনেজ ও যোগ করা সময়ে রাফায়েল ভারানে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। যা তাদের আরও অস্বস্তিতে ফেলেছে।

ম্যাচ শেষে ম্যানইউর কোচ এরিক টেন হাগ বলেছেন, ‘ম্যাচটা আমাদের হাতে ছিল। আমাদের তিনটা বা চারটা গোল করা উচিত ছিল। আসলে কিছু অপ্রত্যাশিত মুহূর্ত, ইনজুরি এবং আমরা দুটি আত্মঘাতি গোল হজম করলাম। এটা সত্যিই দুর্ভাগ্যের বিষয়। এগুলো ঘটতেই পারে। অবশ্যই আমাদের শিখতে হবে কিভাবে ম্যাচটি শেষ পর্যন্ত জিতে নিতে হয়।’

বায়ার্ন মিউনিখ থেকে ধারে ম্যানইউতে যোগ দেওয়া মার্সেল সাবিতজার শুরুতে নায়ক বনে গিয়েছিলেন। ১৪ মিনিটের মাথায় তিনি তার ক্যারিয়ারের প্রথম ইউরোপিয়ান গোল করে এগিয়ে নেন ম্যানইউকে। এরপর ২১ মিনিটের মাথায় নিজের জোড়া গোলও পূর্ণ করেন। তাতে ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ম্যানইউ।

বিরতির পর ৮৪ মিনিটে টাইরিল মালাসিয়া ও ৯০+২ মিনিটে হ্যারি ম্যাগুইর আত্মঘাতি গোল করে ২-২ গোলের সমতায় ম্যাচটি শেষ করেন।

ফিরতি লেগে সেভিয়ার মাঠে খেলতে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com