1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় শিশুসহ নিহত ৮

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন। শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্ক শহরের আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়। খবর আলজাজিরার।

দোনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো দেশটির জাতীয় টেলিভিশনকে বলেছেন, সাতটি রাশিয়ান এস-৩০০ মিসাইল স্লোভিয়ানস্ক শহরে আঘাত হেনেছে। হামলায় এখন পর্যন্ত ২১ জন আহত ও আটজন নিহত হয়েছেন।

এক টুইট বার্তায় ইউক্রেনের পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সে একটি শিশু মারা গেছে।

শিশুটির বয়স দুই বছর বলে জানিয়েছেন দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি। পাশাপাশি পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এদিকে মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একটি ভিডিও পোস্টে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি লিখেছেন, ‘শয়তান রাষ্ট্রটি আবার তাদের শক্তি দেখিয়েছে। তারা প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করছে, সব কিছু ধ্বংস করে দিচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com