1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সুদানে সেনাবাহিনী-আধাসামরিক বাহিনী সংঘর্ষ, নিহত ৫৬

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের সেনাবাহিনী ও একটি আধাসামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে রাজধানী খার্তুমে সংঘর্ষে ৫৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) বিবিসি জানায়, দেশটির চিকিৎসাকর্মীরা জানিয়েছে, আশেপাশের শহর ও অঞ্চলে কমপক্ষে ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কয়েক ডজন সামরিক কর্মী মারা গেছে, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫৯৫ জন।

বিবিসির খবরে বলা হয়, সুদানের সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতার লড়াইয়ে আফ্রিকার এই দেশটি কেঁপে উঠেছে। দারফুরসহ অন্যান্য অঞ্চলেও সহিংসতার খবর মিলেছে। প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন, এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দর দখলে নেওয়ার দাবি করেছে আরএসএফ।

তবে এ দাবি নাকচ করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির পশ্চিমাঞ্চলের কাবকাবিয়ার সামরিক ঘাঁটিতে দুইপক্ষের গোলাগুলিতে প্রাণ গেছে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মীর।

এক বিবৃতিতে আরএসএফ জানিয়েছে, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে। সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

খার্তুমের বাসিন্দারা বিবিসিকে তাদের আতঙ্ক ও ভয়ের কথা জানিয়েছেন। একজন বর্ণনা করেন তার পাশের বাড়িতে গুলি চালানো হয়েছে।

সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আধাসামরিক বাহিনী সামরিক ঘাঁটিতে হামলা করেছে। ব্রিগেডিয়ার-জেনারেল নাবিল আবদুল্লাহ বলেছেন, ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সের যোদ্ধারা খার্তুম এবং সুদানের আশেপাশে বিভিন্ন সেনা ক্যাম্পে হামলা চালায়। সংঘর্ষ চলছে এবং সেনাবাহিনী দেশ রক্ষার দায়িত্ব পালন করছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com