1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিহার রাজ্যে ভিন্ন গোত্রে প্রেম করায় বাবা-মায়ের হাতে দুই মেয়ে খুন

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : বাবা-মায়ের হাতে খুন হলেন দুই মেয়ে। নিহতদের বয়স ১৮ এবং ১৬। এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের হাজিপুরে। ভিন্ন গোত্রে প্রেম করায় তাদের হত্যা করা হয়েছে বলে জানা গেছে। খবর এনডিটিভির।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন নিহতদের মা রিংকু দেবী মরদেহগুলোর পাশেই বসে ছিলেন। তিনি তার দুই মেয়েকে হত্যার কথা স্বীকারও করেছেন। তিনি জানান, ঘুমন্ত অবস্থায় তার দুই মেয়েকে হত্যা করা হয়েছে।

ওই নারীর স্বামী নরেশ বাইথা পালিয়েছেন। তাকে খুঁজছে পুলিশ। রিংকু দেবীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার দুই মেয়ের ভিন্ন গোত্রের দুজনের সঙ্গে প্রেম ছিল।

তিনি আরও জানান, প্রেমিকদের সঙ্গে দেখা করার জন্য তার মেয়েরা অনেক সময় বাবা মাকে না জানিয়েই বাসা থেকে বের হয়ে যেত। এসব কারণে ক্ষেপে গিয়েই তিনি এবং তার স্বামী দুই মেয়েকে হত্যা করেছেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই মেয়েদের বাবা-মা দুজনেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান যে, মেয়েদের বাবা তাদেরকে হত্যা করেছে। কিন্তু তদন্তের পর দেখা যায় স্বামী-স্ত্রী দুজনেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com