1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেক্সিকোর অবকাশযাপন কেন্দ্রে বন্দুক হামলায় নিহত ৭

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোর একটি অবকাশযাপন কেন্দ্রে সশস্ত্র ব্যক্তিদের হামলায় সাত জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। রোববার কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, গুয়ানাজুয়াতো শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে ছোট শহর কর্টাজারের একটি অবকাশযাপন কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।

কর্টাজারের স্থানীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সাত বছর বয়সী এক শিশু, তিন জন পুরুষ এবং তিন জন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। লা পালমা নামের ওই অবকাশযাপন কেন্দ্রে একজন গুরুতর আহত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে গুয়ানাজুয়াতোতে প্রতিদ্বন্দ্বী মাদক চোরাকারবারীরা পাচারের রুটগুলোর নিয়ন্ত্রণ নিতে নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com