1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

কোম্পানীগঞ্জে স্বস্তির বৃষ্টি, বাতাস বইছে সিলেটে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

সিলেট: টানা দাবদাহের পর সোমবার রাতে সিলেটের কোম্পানীগঞ্জে অঝোর ধারায় বৃষ্টি নেমে এসেছে। এ বৃষ্টির ফলে তীব্র গরমে হাঁসফাঁস করা উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা থেকে উপজেলায় বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরপর তীব্রতা কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে।

তবে সিলেটের অন্য কোনো উপজেলায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির খবর পাওয়া যায়নি। তবে সিলেট মহানগরসহ বিভিন্ন উপজেলায় বাতাস বইছে।

রাতে কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বৃষ্টির খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন ধরে তীব্র গরম পড়েছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিংও বেড়েছে। এ কারণে রোজাদারসহ সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। এ অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় বৃষ্টি হওয়ায় অনেকটা স্বস্তি ফিরেছে। তবে কয়েকদিন কড়া রোদে বোরো ধান শুকাতে সুবিধা হয়েছে চাষিদের।

এদিকে সোমবার (১৭ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদী। এদিন ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com