1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

নিয়ম মেনে মোটরসাইকেল চলবে পদ্মা সেতুতে, না মানলে সিদ্ধান্ত প্রত্যাহার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে একনেক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে গণভবন থেকে সেতুমন্ত্রী এসব তথ‌্য জানান।

সেতুমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে চলবে। স্পিড লিমিট থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

গত বছর ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই দিন বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত হয়। ২৬ জুন এক নোটিশের পরিপেক্ষিতে ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও  ঈদকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল থেকে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরিতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় সেতু কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com