1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সুদানে সংঘাতে নিহত ২০০

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর মধ্যে লড়াইয়ে প্রায় ২০০ জন নিহত এবং এক হাজার ৮০০ জন আহত হয়েছে। দেশটির বিভিন্ন শহরে তিন দিন যুদ্ধের পরে হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ত্রাণ পাঠানো ব্যাহত হয়েছে।

২০২১ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতা দখলকারী দুই জেনারেলের বাহিনীর মধ্যে শনিবার মারাত্মক সহিংসতা শুরু হয়। সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার ডেপুটি ও  আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) মোহাম্মদ হামদান দাগলোর বাহিনীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

বিশ্লেষকরা বলছেন, রাজধানীতে যুদ্ধ নজিরবিহীন এবং দীর্ঘায়িত হতে পারে। আঞ্চলিক এবং বৈশ্বিক যুদ্ধবিরতির আহ্বানের পাশপাশি কূটনীতিকরা একত্রিত হচ্ছেস।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার জানিয়েছেন, তিনি দুই জেনারেলের সাথে কথা বলেছেন এবং ‘জরুরিভিত্তিতে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।’

রাজধানীর আতঙ্কিত বাসিন্দারা রমজানের শেষ এবং পবিত্রতম দিনগুলোতে তাদের জানালা দিয়ে রাস্তায় একের পর এক ট্যাঙ্ক যেতে দেখেছেন। গোলা আঘাতে বিভিন্ন ভবন কাঁপছে এবং আগুনের ধোঁয়া বাতাসে উড়তে দেখা গেছে। সংঘর্ষে বিমান হামলা, আর্টিলারি এবং ভারী গোলাগুলির ব্যবহার হয়েছে।

সুদানে জাতিসংঘের মিশনের প্রধান ভলকার পার্থেস নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার অধিবেশ জানিয়েছেন, তিন দিনের সংঘাতে কমপক্ষে ১৮৫ জন নিহত এবং আরও এক হাজার ৮০০ জন আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com