1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ফের চেলসিকে হারিয়ে শেষ চারে রিয়াল

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে গিয়ে হেরেছিল ২-০ গোলে। এবার নিজের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ঘুরে দাঁড়ানোর মিশন ছিল চেলসির।

ম্যাচে দাপট দেখিয়ে খেললোও স্বাগতিকরা। কিন্তু রিয়ালের বড় মঞ্চে উৎড়ে যাওয়ার অভ্যাসকে বদলাতে পারলো না ব্লুজরা।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর দ্বিতীয়ার্ধে করা জোড়া গোলে ভর করে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে কার্লো আনচেলত্তির দল।

অথচ ঘুরে দাঁড়ানোর মিশনে জীবন দিয়েই লড়েছে চেলসি। ম্যাচে ১৯টি শট নেয় তারা, যদিও লক্ষ্যে ছিল মোটে ৬টি। চেলসি গোল পায়নি। অন্যদিকে রিয়াল ৯ শটের ৬টি লক্ষ্যে রেখে দুটিতেই গোল তুলে নেয়।

প্রথমার্ধে দুই দলই সুযোগ মিস করেছে। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় চেলসি-রিয়াল। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল এবং সেটা ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর দুরন্ত পারফরম্যান্সে।

৫৮ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় সেটা জালে জড়ান রদ্রিগো। ৮০ মিনিটে ভালভারদের কাট ব্যাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com