1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের উদ্ধার করে ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভুঁইয়া এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুরগামী পদ্মা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে সামনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের একপাশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও চার জন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে যানজট নিরসনের চেষ্টা করছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com