1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এর আগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। শুক্রবার (২১ এপ্রিল) সেসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদের সূচনা হয় হিজরি দ্বিতীয় সন অর্থাৎ ৬২৩ খ্রিস্টাব্দে।

অন্ধকার যুগে আরবের মক্কায় ‘উকাজ মেলা’ এবং মদিনায় ‘নীরোজ’ ও ‘মিহিরগান’ অনুষ্ঠানে অশ্লীল আনন্দ-উল্লাস করা হতো। মদিনায় আগমনের পর ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) মুসলমানদের জন্য ক্ষতিকর ও অশ্লীলতামুক্ত স্বতন্ত্র আনন্দ-উৎসবের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এজন্য তিনি মুসলমানদের নির্মল আনন্দ উৎসব করতে বছরে দুটি ‘ঈদ’ উৎসবের প্রর্বতন করেন। এর একটি ঈদুল ফিতর।

ঐতিহ্যগতভাবে বাংলাদেশের ঈদ আয়োজনে নানা রকম সেমাই, ফিরনি, পিঠা, পায়েস, পোলাও-কোরমাসহ সুস্বাদু খাবারের আয়োজন থাকে ঘরে ঘরে। এদিন বিশেষ আয়োজন থেকে বাদ যান না হাসপাতালের রোগী, কারাগারের বন্দি বা বিভিন্ন জরুরি কাজে নিয়োজিত কর্মীরাও।

এতিমখানা, সরকারি শিশু সদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে কল্যাণকেন্দ্র ও দুস্থ কল্যাণকেন্দ্রেও থাকে বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com