1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের বড় অংশজুড়ে চরম তাপমাত্রা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী ব্যাংককসহ থাইল্যান্ডের বড় অংশজুড়ে চরম তাপমাত্রা বিরাজ করছে। শনিকার বাসিন্দাদের তীব্র গরমের কারণে বাইরে না যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

এশিয়ার কিছু অংশে চলতি মাসে মাসে প্রচণ্ড গরমের খবর পাওয়া যাচ্ছে। কিছু দেশে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ও ভারতের কিছু অংশে  তাপমাত্রা বাড়ার কারণে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এর ফলে লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

ব্যাংককের বাগনা জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর্দ্রতার কারণে এখানে ৫৪ ডিগ্রির মতো তাপমাত্রা অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

কর্তৃপক্ষ বাসিন্দাদের বাইরের কর্মকাণ্ড এড়াতে এবং হিট স্ট্রোকের বিপদ থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, শনিবার অন্তত ২৮টি প্রদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।

সরকারের মুখপাত্র অনুচা বুরাপাচাইশ্রি বলেন, তাপমাত্রার তীব্রতা বিদ্যুৎ ব্যবহারের রেকর্ড ভেঙে দিয়েছে। ৬ এপ্রিল দেশে ৩৯ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেছে, যা গত বছরের এপ্রিলে ৩২ হাজার মেগাওয়াট ছিল।

প্রিন্স অফ সোংখলা ইউনিভার্সিটির উপকূলীয় সমুদ্রবিজ্ঞান এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষক ম্যাথিনি ইউচারোয়েন রয়টার্সকে বলেছেন, ‘এখন যা ঘটছে তা জলবায়ু পরিবর্তনের কারণে, অস্বাভাবিক (আবহাওয়া) এবং ঘটনাকে প্রভাবিত করছে যাকে চরম আবহাওয়া বলে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com