1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

শনিবার কিটের স্যাম্পল হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাস শনাক্তে নিজেদের তৈরি কিটের স্যাম্পল সরকারকে হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র।

আগামীকাল শনিবার (১ এপ্রিল) সরকারকে এ কিট হস্তান্তর করবে প্রতিষ্ঠানটি। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার বেলা ১১টায় গণস্বাস্থ্য হাসপাতালে মুক্তিযোদ্ধা একে হায়দার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কিট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘‘আমরা যেটা উদ্ভাবন করেছি এটা হল ‘রেপিট ডট ব্লট’। এটা তৈরি করেছেন ডক্টর বিজয় কুমার শীল। তার সঙ্গে তিনজন তরুণ বিজ্ঞানী আদনান, জমির উদ্দিন ও ফিরোজ আহমেদ ছিলেন। এটা এমন একটা সহজ পদ্ধতি, যে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে ফলাফল দিয়ে দেওয়া যায়।’’

এটা রক্তের গ্রুপ নির্ণয়ের মতো জানিয়ে তিনি বলেন, ‘মানুষের শরীর থেকে এক ফোটা রক্ত নিয়ে পরীক্ষা করে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে বোঝা যাবে যে, সে করোনাভাইরাসে আক্রান্ত কি না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এই পরীক্ষাটার জন্য খরচ খুবই কম। ২০০ থেকে আড়াইশো টাকা মধ্যে হয়ে যাবে। পলিমারজ চেইন রিঅ্যাকশনের (পিসিআর)  মত বড় যন্ত্রপাতি লাগে না, এটা সব জায়গায়- ডাক্তারের চেম্বার প্যাথলজি, ওষুধের দোকান, বিভিন্ন জায়গাতেই বসে পরীক্ষাটা করা যাবে।’

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com