1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

খালিস্তান নেতা অমৃতপাল গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন খালিস্তান আন্দোলনের নেতা অমৃতপাল সিং। রোববার ভারতের পাঞ্জাব পুলিশ এ তথ্য জানিয়েছে।

পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক সুখচাইন সিং গিল বলেছেন , ‘আমরা অমৃতপাল সিং সম্পর্কে খবর নিশ্চিত করেছি। সে আত্মসমর্পণ করেনি। পুলিশের দল রোদে গ্রামকে চারদিক থেকে ঘিরে ফেলে। অমৃতপাল সিংয়ের আর কোনো উপায় ছিল না। আমাদের দল গুরুদ্বারের ভেতরে যায়নি। গুরুদ্বারের পবিত্রতা সম্পর্কে সম্পূর্ণ যত্ন নেওয়া হয়েছিল’।

তিনি বলেন, ‘আজ সকাল ৬টা ৪৫ মিনিটে অমৃতপালকে গ্রেপ্তার করে পুলিশ। অমৃতপাল সিংকে বিশেষ বিমানে আসামে পাঠানো হয়েছে। তাকে দিব্রুগড় জেলে রাখা হবে।’

অমৃতপালের স্ত্রী কিরণদীপ কউরকে তিন দিন আগে আটক করা হয়েছিল। লন্ডনগামী কিরণকে অমৃতসর বিমানবন্দরে প্রথমে আটকানো হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক দপ্তর। পরে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তাকে আটক করা হয়। সেই ঘটনার তিন দিন পরেই ধরা পড়লেন অমৃতপাল। অনেকের ধারণা স্ত্রীর টানেই অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, শনিবার সন্ধ্যাতেই মোগা শহরে পা রেখেছিলেন অমৃতপাল। তিনি যে শহরে এসেছেন, তা নিজেই ফোন করে পুলিশকে জানিয়েছিলেন।

অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য শতাধিক সমর্থককে নিয়ে ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল এবং তার ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিং। ওই ঘটনার পর থেকেই দু’জন পলাতক ছিলেন। ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অমৃতপালকে গ্রেপ্তার করা যায়নি। তিনি পাঞ্জাবের জলন্ধর, হোশিয়ারপুর এবং অমৃতসরের একাধিক গ্রামে ছদ্মবেশে আশ্রয় নিয়েছিলেন। কিছুতেই তাকে ধরতে পারছিল না পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com